শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ AM

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক কমিটি। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে।

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘গোলামি না আজাদি? আজাদি, আজাদি’, ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম’, ‘হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘ছাত্র-শ্রমিক-জনতা, গড়ে তোলো একতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ড. আতিক মুজাহিদ দিল্লিকে উদ্দেশ্য করে বলেন, বাংলার বাঘদের নাড়া দিতে আইসেন না, পরে কিন্তু রাস্তা খুঁজে পাবেন না। বাংলাদেশ স্বার্থে বাংলার হিন্দু মুসলিম এক ও অভিন্ন। দিল্লির হেজেমনি এই বাংলাদেশে আর চলবেনা। 

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অনিক রয় বলেন, ‘আওয়ামী লীগ এ দেশে দিল্লির দাবার ঘুঁটি ছিল। ভারত সব সময় তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে। ভারতের মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের বিরোধ দিল্লির শাসনের সঙ্গে। এই নতুন বাংলাদেশে দিল্লির আধিপত্য বিস্তার হতে দেবো না। দিল্লির সঙ্গে ঢাকার হওয়া সব অসম চুক্তি মানুষের সামনে উন্মোচন করে বাতিল করতে হবে।’ 

কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য অলিক বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত যখন নাক গলাবে না, তখনই তারা বন্ধু রাষ্ট্র হতে পারে, এর আগে নয়। গত ১৫ বছর আওয়ামী সরকার ভারতের কাছে (দেশ) ইজারা দিয়ে রেখেছিল। মোদিকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী শাসন শেষ হয়ে গেছে। আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না।’

এর আগে বিকাল পৌনে চারটার দিকে জাদুঘরের সামনে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশে ঢাকার বিভিন্ন থানা কমিটি মিছিল নিয়ে যোগ দেয়। এছাড়াও ঢাকার বাইরে থেকে বিভিন্ন কমিটির সদস্যরা যোগ দেন।

জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশে শেষে তারা একটি মিছিল নিয়ে জাতীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ করে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close