শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সাইবার বুলিং থেকে বাঁচতে নারীদের করণীয় বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ভয়েসের উদ্যোগে নারী সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের নিয়ে 'ডিজিটাল সুরক্ষা ও নিরাপত্তা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রাজধানীর আদাবর এলাকায় অবস্থিত সেতু ট্রেইনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভয়েজ প্রতিষ্ঠানটি বাংলাদেশের নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের কর্মজীবনে চলমান গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ নিয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যারা অনলাইনে হয়রানি, সাইবার বুলিং, স্টকিং, ডক্সিং, ডিজিটাল সুরক্ষা আইনের আওতায় মামলা, যত্রতত্র গ্রেপ্তার এবং আটক হওয়ার মতো ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। এ জন্য অনুষ্ঠিত কর্মশালায় সাংবাদিক ও নারী অধিকার কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে, প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দিকনির্দেশনার ওপর আলোকপাত করা হয়। যাতে তারা ডিজিটাল নিরাপত্তার হুমকিসমূহ এবং অনলাইনে বিভিন্ন হয়রা নির মোকাবিলা করতে পারেন। এছাড়াও এই উদ্যোগের মাধ্যমে, সাংবাদিক এবং নারী মানবাধিকারকর্মীগণ ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদভাবে কাজ করতে আত্মবিশ্বাসী হবে এবং নিজেদের অনলাইন নিরাপত্তা ও তাদের মূল্যবান তথ্যের সোর্সসমূহকে সুরক্ষিত করতে পারবে। 

এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞ আশরাফুল হক বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি ইমেইল ও বার্তা আদান-প্রদানে এনক্রিপ্টেড বা সুরক্ষিত যোগাযোগ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, সুরক্ষিত মাধ্যমে পেশাগত যোগাযোগ করলে পরীক্ষিতভাবে ডিজিটাল হুমকি ও হয়রানি এড়িয়ে চলা যায়। যা নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন ঝুঁকি এড়িয়ে চলতে, বিশ্বজুড়ে বিশ্বস্ত যোগাযোগ সহায়ক হিসেবে পরিচিত ভিপিএন ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

ডিজিটাল অধিকার বিশেষজ্ঞ রেজওয়ান ইসলাম বলেন, প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথেই অনলাইন প্ল্যাটফর্মগুলোর দ্রুত জনপ্রিয়তার কারণে সাংবাদিকতা এবং অধিকার সম্পর্কিত কার্যক্রম পরিচালনা এখন অনেকাংশেই ডিজিটাল যোগাযোগের ওপর নির্ভরশীল। তবে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে যে ব্যবহারিক জ্ঞান প্রয়োজন তার অভাব থাকায় নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা প্রায়শই অনলাইন হয়রানির শিকার হন। তাই তাদের প্রযুক্তি ব্যবহারে আরো বেশি সচেতন হতে হবে। 

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, সাংবাদিক ও নারী মানবাধিকার কর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসন্ধানী তথ্য থাকে। ফলে তারা প্রায়ই বেআইনি নজরদারি বা হ্যাকিংয়ের সম্মুখীন হন। তাদের পেশাগত এবং ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিজিটাল সুরক্ষার দক্ষতা নির্মাণে ভয়েস বদ্ধপরিকর।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ফাইনান্স ম্যানেজার ও অ্যাডমিন শান্তি পদ সাহা, প্রোগ্রামস ডেপুটি ডিরেক্টর মুসরাত মেহেরা, কর্মরত নারী সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close