বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ পিএম আপডেট: ১৮.১১.২০২৪ ১:২৭ PM

ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ফের সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন।

সরেজমিনে দেখা গেছে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নিয়েছেন কলেজটির একদল শিক্ষার্থী। এতে করে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় তাদেরকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এর আগে, গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন তারা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন। এতে মহাখালীসহ আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

স্বদেশ প্রতিদিন/এমআর

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close