সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে ৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই       ● ঢাকায় দূতাবাস খুলতে পারে আর্জেন্টিনা: বাংলাদেশ মিশন      ● ‘দেশ-বিদেশের শ্রম বাজার মাথায় রেখে শিক্ষা কাঠামো তৈরি করা হচ্ছে’       ● ১৬ দিনে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা       ● ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০      ● সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা      ● বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী      ● বিজয়ের ৫১ বছর পরও দেশকে সুষম করতে পারিনি: সেতুমন্ত্রী      ● কোনো আত্মদানই বৃথা যায় না: প্রধানমন্ত্রী      ● রাজধানীতে জুতার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট       ● ডেঙ্গু: আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ২২০       
র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আগের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র: পিটার হাস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১:৫১ পিএম
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়াটা কোনো শাস্তি নয়। তারা যেন তাদের আচরণ পরিবর্তন করে, সেজন্যই দেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে। কাজ করছে। আমরা আশা করছি, র‍্যাবের আচরণ পরিবর্তন হবে।

অপর এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, ইন্দো প্যাসিফিক কৌশল- আইপিএসে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়াটা কোনো বিষয় নয়। কেননা এটা একটি নীতি। এটা বাংলাদেশ কিভাবে নেয়, সেটাই দেখার বিষয়।

এক প্রশ্নের উত্তরে পিটার হাস বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ- বিআরআইয়ে যোগ দেওয়াটা বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। বাংলাদেশ কোন জোটে যোগ দেবে, সেটা তাদের বিষয়।

স্বদেশপ্রতিদিন/ইমরান






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close