মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী      ● ২০২১: অন্ধকারে হারিয়ে গেছে যেসব দেশবরেণ্য      ● সব দেশকে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে: প্রধানমন্ত্রী      ● লঞ্চে ভয়াবহ আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৩৯!      ● ‘রোববার থেকে দেওয়া হবে করোনার বুস্টার ডোজ’       ● জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন      ● ডিসেম্বরেই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ শুরু      ● ঢাকার যে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ করলো বিআরটিএ      ● বৃষ্টিতে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে      ● ১৪ মাসে হেফাজতের ৪ শীর্ষ নেতার বিদায়      ● পরিবহন মালিকদের সঙ্গে বিআরটিএ-এর বৈঠক চলছে      ● লজ্জার হারে বাংলাদেশের বিদায়      
ম্যাকউইডন এডুকেশন বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ওয়েবিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ জানুয়ারি, ২০২১, ৫:২৭ পিএম আপডেট: ১১.০১.২০২১ ৬:১৩ PM
গত ৯ জানুয়ারী ২০২১ তারিখে ম্যাকউইডন এডুকেশন (McWeadon.com), বাংলাদেশ ও ফেইথ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত ওয়েবিনারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিক্ষাজগতের বৈশ্বিক নেতাগন অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নিয়ে ওয়েবিনারের মুলবক্তা যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ক্রিস ডিডি বাংলাদেশের সংগে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং বলেন যে তার চারদশকের দূর শিক্ষনের রিসোর্স ও  অভিজ্ঞতা বাংলাদেশের উচ্চ শিক্ষায় কাজে লাগাতে চান। “বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস ও টেকনলজি”র ভিসি অধ্যাপক মোহম্মদ ফাইয়াজ খান অনলাইন লার্নিং এর বিভিন্ন সুবিধা-অসুবিধার কথার উল্লেখ করে কোবিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশের সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তুতির বিষয়ে মিশ্র-প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস রিও গ্রান্দে ভ্যালি’র অধ্যাপক ড: জোসেফ করবে আলোচনায় অংশগ্রহন করে বলেন যে দূরশিক্ষনের জন্যও যথাযথভাবে ফ্যাকাল্টি প্রস্তুত করার প্রয়োজন আছে এবং তা সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রসংগে ভবিষ্যতে বাংলদেশের বিশ্ববিদ্যালয় সমুহের সংগে তার কাজকরার আগ্রহের কথা জানান। 

বৈশ্বিক মহামারীর থাবায় বিপর্যস্থ শিক্ষাব্যবস্থায় ই-লার্নিং এর গুরুত্ব আলোচনায় অংশ নিয়ে Reggie Smith, CEO, United States Distance Learning Association বলেন তিনি ভবিষ্যতে বাংলাদেশে ম্যাকউইডন এডুকেশনের সংগে তার এসোসিয়নের শাখা বিস্তার করে বাংলাদেশে অভিজ্ঞতা বিনিময় করতে চান। ম্যাকউইডন এডুকেশনের প্রেসিডেন্ট ও আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত ড: বদরুল হুদা খান ওয়েবনারটি সঞ্চলনা করেন। তিনি তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে উচ্চ শিক্ষায় ই-লার্নিং ও ব্লেন্ডেড লার্নিং এর প্রায়োগিক দিকগুলি গভীরভাবে অনুধাবন এবং সকল স্টেকহোল্ডারদের (প্রতিষ্ঠান, ছাত্র, শিক্ষক, কমিউনিটি) প্রতি মনোযোগ দেযার পরামর্শ দেন। ভবিষ্যতে শিক্ষায় টেকনোলজি ব্যবহারের সার্বিক ক্ষমতায়ন বৃদ্ধি করার জন্য তাগিদ দেন এবং যুক্তরাষ্ট্র সহ অন্যান্য সকলের প্রতি বাংলাদেশকে সহযোগীতা করার আহবান জানান। ডা. আফতাব উদ্দিন, ভাইস-প্রেসিডেন্ট এবং সিইও, ম্যাকউইডন এডুকেশন, বাংলাদেশ ওয়েবেনারটি পরিচালনায় সভাপতিত্ব করেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close