প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের আমন্ত্রণে আগামী ১৯ নভেম্বর ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে দিল্লি সফরে যাচ্ছেন।
ভারতের দিল্লিতে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলন, যা ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে আয়োজন করা হয়। এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অংশ নেবেন, আর সেশেলস পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফর দুইদিনব্যাপী হবে। এটি হবে কোনো উপদেষ্টার দ্বিতীয় দিল্লি সফর; এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করে, যেখানে পাঁচটি বিশেষ ক্ষেত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়। ২০২৪ সালে বাংলাদেশ এই ফোরামের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে।