বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি হয়নি: উপদেষ্টা খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৪ মে, ২০২৫, ৩:২৩ পিএম আপডেট: ০৪.০৫.২০২৫ ৩:৫৯ PM

রোহিঙ্গা সংকট সমাধানে ‘মানবিক করিডর’ নিয়ে বাংলাদেশ কোনো ধরনের চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আজ রোববার (০৪ মে) ঢাকায় আয়োজিত একটি সেমিনারে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের একত্র করার কোনো পরিকল্পনা নেই- প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান।’

খলিলুর রহমান জানান, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশের মাধ্যমে করিডর ব্যবহারের বিষয়ে যোগাযোগ হয়েছে। তবে এর উদ্দেশ্য কেবল ত্রাণ ও খাদ্য পৌঁছানো, কোনোভাবেই অস্ত্র নয়। এই প্রক্রিয়ায় জাতিসংঘ নেতৃত্ব দেবে এবং এটি রাখাইনে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বকে সম্মান করে। প্রতিবেশী দেশটিকে অস্থিতিশীল করার কোনো উদ্দেশ্য আমাদের নেই।’

তিনি স্পষ্ট করেন, ‘রোহিঙ্গারা অবশ্যই নিজ দেশে ফিরে যাবে। এটা সহজ নয়, তবে সরকার এই প্রত্যাবাসন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  মানবিক করিডর   উপদেষ্টা   খলিলুর রহমান   মায়ানমার   রোহিঙ্গা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close