বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার      ● ১০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২      ● সিঁদুর খেলার মধ্যে অসুস্থ, প্রাণ গেল নববধূর      ● মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান      ● বকুলতলা থেকে কম্পপুর সড়ক যেন "মরণফাঁদ"      ● এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১      ● সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত      ● আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক      ● চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে      ● মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি      ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু      ● কার্বন নিঃসরণ না কমালে বাড়বে জলবায়ু বিপর্যয়      
১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটার
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম

কুমিল্লার লাকসামে লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের বগিগুলো প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধারকাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত এলাকায় রেললাইন মেরামতের কাজ এখনো চলছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close