বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সিঁদুর খেলার মধ্যে অসুস্থ, প্রাণ গেল নববধূর      ● মোংলার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান      ● বকুলতলা থেকে কম্পপুর সড়ক যেন "মরণফাঁদ"      ● এক ঘণ্টায় শেয়ালের কামড়ে আহত ১১      ● সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত      ● আব্দুর রশিদ প্রামাণিকের উঠান বৈঠক      ● চিকিৎসকদের পরামর্শে ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রীকে      ● মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি      ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু      ● কার্বন নিঃসরণ না কমালে বাড়বে জলবায়ু বিপর্যয়      ● ফ্রান্সের বিক্ষোভ ঘিরে ইউরোপজুড়ে ১০১ সংগঠনের তৎপরতা      ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়ে ২০ ডলার      
সিঁদুর খেলার মধ্যে অসুস্থ, প্রাণ গেল নববধূর
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম

বিয়ের মাত্র চার মাস। বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসেছিলেন তন্নি দে (২০)। বিজয়া দশমীতে ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে গিয়ে অংশ নেন সিঁদুর খেলার আনুষ্ঠানিকতায়। এর মধ্যেই হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর মৃত্যু হয়। উৎসবের দিনে নববধূর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামে।

গতকাল বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়িতে এটাই ছিল তাঁর প্রথম দুর্গোৎসব।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

তন্নির আকস্মিক মৃত্যুর ঘটনায় বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ শোকে স্তব্ধ হয়ে যায়। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর খবর জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close