বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,২০৪      ● ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন      ● ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু      ● বরিশালে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু      ● দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার      ● কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু      ● জমি বিরোধের জেরে বসতঘর ভাঙচুর      ● সড়ক নির্মাণে কাদামাটিযুক্ত খোয়া ব্যবহারের অভিযোগ      ● হোটেলকক্ষ থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার      ● জালিয়াতির মামলায় আসামি গ্রেপ্তার      ● মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে      ● ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু      
পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

গফরগাঁও ও পাগলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা থানার এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ও রাতে দুই উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মামুন পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পূজামণ্ডপে সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করেন। এ সময় পূজার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে পূজা উদ্‌যাপন কমিটি ও নিরাপত্তা সহায়তা কমিটির সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য অটুট রেখে সবার অংশগ্রহণে উৎসবকে নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পাগলা থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, গফরগাঁও থানার অফিসার ইনচার্জসহ দুই থানার অন্যান্য কর্মকর্তা, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, সাধারণ সম্পাদক শ্রী অনিল রায়সহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close