বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সৌদিতে নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী      ● নাটোরের সংঘর্ষে ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি      ● রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান      ● ইছামতীতে প্রতিমা বিসর্জন, ফিরল না দুই বাংলার মিলনমেলা      ● ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী      ● দেশের বাইরে বসে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী      ● বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, ব্যারেলপ্রতি ১১১ ডলার      ● খুলনায় পৃথক দুর্ঘটনায় নিহত ৩      ● পঞ্চগড়ের শিক্ষকদের মিলন মেলা অনুষ্ঠিত      ● বাড়িঘরে হামলা ও মালামাল লুট প্রতিবাদে মানববন্ধন      ● স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে      ● সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা সরকারের      
কক্সবাজারে ১৭ কিলোমিটার পাহাড়ি সড়কে আতঙ্ক, হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দিনের বেলায় দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একটি সশস্ত্র দল পাহাড়ি সড়কে যানজট সৃষ্টি করে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহনের প্রায় শতাধিক যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ও দুপুরে সংঘটিত এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

এ সময় বেশ কয়েকজন যাত্রীকে পাশের গহীন জঙ্গলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততম এই সড়কে দীর্ঘ সময় ধরে এই তাণ্ডব চললেও পুলিশের তাৎক্ষণিক উপস্থিতি না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল পাহাড়ি বনাঞ্চলের নির্জন অংশে গাছের গুঁড়ি ফেলে ও প্রতিবন্ধকতা তৈরি করে সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর যাত্রীদের জিম্মি করে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে তল্লাশি চালানো হয়। নগদ টাকা, মুঠোফোন, ব্যাংক চেক বই ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাদের কাছে টাকা বা দামি জিনিসপত্র পাওয়া যায়নি, তাদের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়।

ডাকাতির শিকার একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, দুপুরে তিনি এক সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। হিমছড়ি ঢালায় পৌঁছানোর পর সশস্ত্র ডাকাতদল তাদের গতিরোধ করে এবং পাশের জঙ্গলে টেনেহিঁচড়ে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।একই সড়কে আরেকটি বেসরকারি সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম তিন সহযাত্রীকে নিয়ে অটোরিকশায় যাওয়ার পথে একইভাবে ডাকাতদের কবলে পড়েন। ডাকাতেরা তাকে মারধর করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেক বই ছিনিয়ে নেয়। এছাড়া জীবন বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে বেঁচেছেন বলে জানান ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক।

ভুক্তভোগীদের অভিযোগ, ১৭ কিলোমিটার দীর্ঘ এই পাহাড়ি সড়কে প্রায়ই ছিনতাই, ডাকাতি ও অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। কিন্তু এত বড় একটি অপরাধ সংঘটিত হওয়ার সময় সড়কটিতে পুলিশের কোনো নিয়মিত টহল বা দৃশ্যমান তৎপরতা ছিল না। ঘটনার দীর্ঘ সময় পর বিকেল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক বা ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, স্থানীয় কিছু দুর্বৃত্ত সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে এই লুটপাট চালিয়ে দ্রুত গহীন জঙ্গলে আত্মগোপন করেছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   হিমছড়ি ঢালা   ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়ক   ডাকাতি   পাহাড়ি সড়ক   যাত্রী জিম্মি   লুটপাট   ঈদগাঁও থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close