বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান      ● দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা      ● মাধবপুরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত আনসার ও ভিডিপি      ● ফটিকছড়িতে চা বাগানের ম্যানেজারকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ২      ● মাদ্রাসার সুপার ও ছেলে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ      ● পিরোজপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত      ● ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা: সিসিক প্রশাসক      ● বেলাবোয় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের নোহার      ● দাউদকান্দি-তিতাসে প্রাণিসম্পদ সেবায় সংকট, জনবল ও ওষুধের অভাবে বিপাকে খামারিরা      ● নজরুল বর্ষ উপলক্ষে গাইবান্ধায় ২০০ শিক্ষার্থীর বিনা মূল্যে ডেন্টাল চেকআপ      ● ডেঙ্গুতে একদিনে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজার ৯৪৩      ● কুমিল্লায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ, তারুণ্যের সংলাপ      
ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথম দুর্গাপূজায় প্রায় ৭০ লাখ টাকা অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম

ঢাকা জেলা পরিষদের ইতিহাসে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ১ হাজার ১৮টি পূজামণ্ডপে ৬৯ লাখ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। পূজার আয়োজনে সহায়তা এবং অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরাসরি পূজামণ্ডপ পরিচালনা কমিটির হাতে এ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।


ঢাকা জেলা পরিষদের ১৫ অক্টোবরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার পাঁচটি উপজেলায় ৮৬৯টি পূজামণ্ডপে ৪৩ লাখ ৪৫ হাজার টাকা এবং ঢাকা মহানগর এলাকায় ১৪৯টি পূজামণ্ডপে ২৬ লাখ টাকা দেওয়া হয়েছে। সাভার, ধামরাই, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ ও দোহার উপজেলায় এসব অনুদান বিতরণ করা হয়।


উপজেলাভিত্তিক হিসাবে সাভারে ২৩৮টি, ধামরাইয়ে ২৩৫টি, নবাবগঞ্জে ২০১টি, কেরানীগঞ্জে ১৫৩টি এবং দোহারে ৪২টি পূজামণ্ডপ অনুদান পেয়েছে।


গত ১৩ অক্টোবর নবাবগঞ্জ উপজেলা পরিষদে নবাবগঞ্জ ও দোহার উপজেলার পূজামণ্ডপগুলোর অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ।


১৪ অক্টোবর ধামরাই ও কেরানীগঞ্জে এবং ১৫ অক্টোবর সাভারে অনুদানের চেক বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ঢাকা মহানগর এলাকায় সংশ্লিষ্ট সংসদ সদস্য, তাঁদের প্রতিনিধি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের মাধ্যমে বিভিন্ন পূজামণ্ডপে অনুদানের চেক দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিদের সুপারিশ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির আবেদনের ভিত্তিতেও অনুদান দেওয়া হয়েছে।


ঢাকা জেলা পরিষদের প্রশাসক মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, অনুদান বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মধ্যস্থতাকারী ছাড়াই পূজামণ্ডপ পরিচালনা কমিটির কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বছর অনুদানের আওতায় না আসা মহানগর এলাকার পূজামণ্ডপগুলোকে ভবিষ্যতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।


জেলা পরিষদ জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।



স্বদেশ প্রতিদিন/এফএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close