বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা      ● প্রেমিকার সঙ্গে কথোপকথনের পর বিষপান, ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেলেন শাবিপ্রবি শিক্ষার্থী রাতুল      ● পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে বিজিবি      ● গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট      ● চার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চিকিৎসার খরচ দেবে সরকার      ● ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩০, মামলা ৪২      ● মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল      ● সানায় সৌদি জোটের হামলার কয়েক ঘণ্টার মধ্যে আরামকোয় পাল্টা আঘাত      ● সৌদির তিন স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ      ● অবিশ্বাস্য ড্রয়ে বাংলাদেশকে হতাশ করল আফগানিস্তান      ● জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান      ● মোংলায় সম্পত্তি দখল নিয়ে হামলা ও ভাঙচুর      
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:৪০ AM

দেশের বাজারে সোনার দাম কমানোর পর নতুন নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা দেয়নি।

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। এর আগে গত ৯ অক্টোবর সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। চার দিনের ব্যবধানে আবারও দাম কমানোর ঘোষণা দেয় সংগঠনটি।

রুপার নতুন দাম কত?

সোনার পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

গহনা কেনার ক্ষেত্রে যা জানা জরুরি

বাজুসের নির্দেশনা অনুযায়ী, সোনা ও রুপার গহনা তৈরির মজুরি নকশাভেদে নির্ধারিত হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

বাজুসের নির্ধারিত বিক্রয়মূল্য পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনার দাম   আজকের সোনার দাম   বাজুস   স্বর্ণের বাজার   ২২ ক্যারেট সোনা   ২১ ক্যারেট সোনা   ১৮ ক্যারেট সোনা   রুপার দাম   সোনার গহনা   বাংলাদেশের বাজারদর   অর্থনীতি সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close