মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে      ● আলজেরিয়ার সঙ্গে জ্বালানি অংশীদারত্ব জোরদারের আহ্বান      ● তিস্তা প্রকল্পে নেদারল্যান্ডসের সহযোগিতার আগ্রহ      ● পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা       ● অসহায় ও দুঃস্থদের মাঝে চেক বিতরন অনুষ্ঠিত      ● সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাংবাদিক কেন্দ্রের শোক      ● ১০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস      
গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ  ৭৩  হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

আহত ওই কর্মীর নাম জসিম উদ্দিন। তিনি গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় সোহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোহেল মিয়া শ্যামগ্রাম গ্রামের মো.আনোয়ার হোসেনের ছেলে।

ভুক্তভোগী জসীম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে তিনি শ্যামগ্রাম বাজার সংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ঘরে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত টাকা উত্তোলন করছিলেন। এ সময় একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে সোহেল ঘটনাস্থলে ধারালো ছুরি নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় তার দুই হাতে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ১ লাখ ৭৩ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করে।

গ্রামীণ ব্যাংক শ্যামগ্রাম শাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, “কিস্তির টাকা সংগ্রহের সময় তার প্রতিষ্ঠানের কর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। আহত জসিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।”

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close