সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন      ● হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও      ● তালা ভেঙে ভিসির দপ্তরে প্রবেশ, উত্তপ্ত চুয়েট ক্যাম্পাস      ● আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার: অর্থমন্ত্রী      ● ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার দাবি, বিতর্কে মোদি সরকার      ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি      ● পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রার গণনা শুরু      ● নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, আটক স্ত্রী-শাশুড়ি      ● বাসের পর বান্দরবান-থানচি সড়কে জিপ-মাহেন্দ্র চলাচলও বন্ধ      ● চাঁপাইনবাবগঞ্জে ১৭ টি ককটেল উদ্ধার      ● বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত শতাধিক      ● ১২ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      
চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:২০ পিএম

নীলফামারী জেনারেল হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে কর্মরত সহকারী অধ্যাপক ডা. রবীন্দ্রনাথ মণ্ডলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ জন্য দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।

বক্তারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নীলফামারী মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   চিকিৎসকের ওপর হামলা   স্বাস্থ্য সুরক্ষা আইন   চিকিৎসকদের নিরাপত্তা   মানববন্ধন   প্রতিবাদ সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close