সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাঁপাইনবাবগঞ্জে ১৭ টি ককটেল উদ্ধার      ● বেড়ায় ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত শতাধিক      ● ১২ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● বাংলাদেশসহ ৩১ দেশের ক্রুদের ইসরায়েলগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা, সায় এয়ার ফ্রান্সের      ● তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য      ● ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল      ● আটক থাকার পর মুক্ত ইমরান খান      ● শুরু ‘ফ্যান কাপ ভোটিং’      ● সর্দি-কাশির মৌসুমে শরীর সুস্থ রাখতে উপকারী ৫ খাবার      ● ভারত মহাসাগরের দ্বীপে কচ্ছপের সংখ্যা ছাড়াল ১ লাখ ৮০ হাজার      ● ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল      ● দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে      
চাঁপাইনবাবগঞ্জে ১৭ টি ককটেল উদ্ধার
প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:৪০ AM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ ও এসআরবি। রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডলের টোলা এলাকার একটি লেবুবাগানে যৌথ অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

সোমবার এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মন্ডল টোলা এলাকায় পুলিশ ও এসআরবির সদস্যরা যৌথ অভিযান চালান। এ সময় এসআরবি-৫-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় লেবুবাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধার করা ককটেলগুলো পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চাঁপাইনবাবগঞ্জ   ককটেল উদ্ধার   পুলিশ   এসআরবি   মহারাজপুর   যৌথ অভিযান   বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close