সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ১২ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা      ● বাংলাদেশসহ ৩১ দেশের ক্রুদের ইসরায়েলগামী ফ্লাইটে নিষেধাজ্ঞা, সায় এয়ার ফ্রান্সের      ● তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য      ● ভাঙা কালভার্টে ঝুঁকিপূর্ণ চলাচল      ● আটক থাকার পর মুক্ত ইমরান খান      ● শুরু ‘ফ্যান কাপ ভোটিং’      ● সর্দি-কাশির মৌসুমে শরীর সুস্থ রাখতে উপকারী ৫ খাবার      ● ভারত মহাসাগরের দ্বীপে কচ্ছপের সংখ্যা ছাড়াল ১ লাখ ৮০ হাজার      ● ডিএসইতে লেনদেন বাড়ল, সিএসইতে কমল      ● দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে      ● রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      
১২ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩১ হাজার টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১:২২ AM

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। সেই দামেই আজ সোমবার (১২ অক্টোবর) স্বর্ণ বিক্রি হচ্ছে।

বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম

বাজুসের নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। আগের নির্ধারিত দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

এখানে প্রতি ভরি স্বর্ণের ওজন ধরা হয়েছে ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

চলতি বছরে ১২২ বার দাম সমন্বয়

বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৬২ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের দাম   আজকের স্বর্ণের দাম   ২২ ক্যারেট স্বর্ণ   ২১ ক্যারেট স্বর্ণ   ১৮ ক্যারেট স্বর্ণ   বাজুস   স্বর্ণের বাজার   সোনার ভরি   ১২ অক্টোবর ২০২৬   বাংলাদেশের অর্থনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close