রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
কুলাউড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রতিনিধি, কুলাউড়া
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনার অংশ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারে সরকারি খালের ওপর আব্দুল আহাদ মিয়া একটি ভবন নির্মাণ করেছিলেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়ে এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে ভবনটির অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।

এ বিষয়ে প্রণয় বিশ্বাস বলেন, ‘সরকারি খালের ওপর নির্মিত একটি অবৈধ স্থাপনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হয়েছে। উপজেলায় সরকারি জায়গায় যত অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো উচ্ছেদের চেষ্টা করা হবে।’

সরকারি জায়গা ও খাল দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এস পি

আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   মৌলভীবাজার   অবৈধ স্থাপনা উচ্ছেদ   সরকারি খাল   বটতলা বাজার   শরীফপুর ইউনিয়ন   উপজেলা প্রশাসন   প্রণয় বিশ্বাস   খাল দখলমুক্ত অভিযান  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close