শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল      ● ঝিনাইদহ কারাগারে ধারণক্ষমতার তিনগুণ বন্দি, বাড়ছে সংকট      ● ২ অঘটনেই বদলে গেছে বিশ্বকাপের সূচি      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● ক্যানসার জয় করে দলে ফিরলেন ম্যাডিনসন      ● দ্বন্দ্ব ভুলে মিত্র হতে যাচ্ছে সৌদি ও আমিরাত      ● ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহু-বিন জায়েদের বিরুদ্ধে দাবি      ● দুই মেট্রোরেল নির্মাণে কাজ পেল পাঁচ দেশের কোম্পানি      ● মিরপুরে ফুটপাতের চেহারা বদলে গেছে, স্বস্তিতে পথচারীরা      ● উচ্চমূল্যের বাজারে ফের নিত্যপণ্যের চাপ      ● আজকের স্বর্ণের দাম: ২ অক্টোবর ২০২৬      ● নবীজির মসজিদে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার দাবি      
কালীগঙ্গা নদীতে বেউথা ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ কাল
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৪২ পিএম

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেউথা এলাকার কালীগঙ্গা নদীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট নৌকাবাইচ। ঐতিহ্য ও সংস্কৃতির এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় চার ক্যাটাগরিতে মোট ২২টি নৌকা অংশ নেবে।

এবারের বাইচের অন্যতম আকর্ষণ কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। ভারতে তৈরি শাল কাঠ দিয়ে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে এক মাস ধরে নৌকাটি নির্মাণ করা হয়েছে। এটি নৌকাটির প্রথম বাইচ।

‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান ও সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তারা। বিভিন্ন নদীপথ অতিক্রম করে তিন দিন পর বেউথা ঘাটে পৌঁছান। প্রতিযোগিতায় জয়ের ব্যাপারে তারা আশাবাদী।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার নৌকা অংশ নেবে। এর মধ্যে ১০টি খেল্লা বা গয়ইটা, পাঁচটি ঘাসি বা ছিপা, চারটি ছান্দি এবং তিনটি পানসি নৌকা রয়েছে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও বাইচে অংশ নেবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব। ছান্দি ও পানসি নৌকাগুলো সরাসরি মূল পর্বে প্রতিযোগিতা করবে।

প্রতিটি অংশগ্রহণকারী নৌকার জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে একটি করে ৮ সিএফটি ফ্রিজ। খেল্লা বা গয়ইটা এবং ঘাসি বা ছিপা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার ১১ সিএফটি ফ্রিজ। বাছাই পর্বেও থাকবে ফ্রিজ পুরস্কার।

ছান্দি ও পানসি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে দুটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় পুরস্কার দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার দুটি ১১ সিএফটি ফ্রিজ। পুরস্কারের পাশাপাশি প্রতিটি নৌকার জন্য থাকবে একটি করে ঐতিহ্যবাহী পিতলের কাপ।

এ ছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ ক্যাটাগরিতে সেরা সাজে সজ্জিত নৌকা ও ব্যক্তিদের জন্য টিভি, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই নৌকাবাইচে উৎসব পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম কান লোদী সভাপতিত্ব করবেন। সদস্য-সচিব মাসুদ পারভেজ অনুষ্ঠান সঞ্চালনা করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার। তিনি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের।

এ ছাড়া জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   বেউথা ঘাট   কালীগঙ্গা নদী   নৌকাবাইচ   ঐতিহ্যবাহী নৌকাবাইচ   মানিকগঞ্জের নৌকাবাইচ   নৌকা প্রতিযোগিতা   বেউথা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close