প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নাটঘর উচ্চ বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অত্র বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাটঘর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদল নেতা মনজুরুল আলম মজনু, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লাহ, উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্ণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পল্টু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. হাসান মেম্বার, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা হৃদয় সওদাগর, kry-এর কর্ণধার কামরুল ইসলাম, সাংবাদিক মমিনুল হক রুবেল।
আলোচনা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মের ওপর আলোচনা করা হয়। পরে নজরুলের লেখা কবিতা, গান ও নৃত্য পরিবেশনসহ পুতুল নাচ পরিবেশন করা হয়। এতে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির চেতনা, সাম্য ও মানবতার কথা বলে। নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও আদর্শ তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ