সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাতিজিকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে      ● সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি      ● ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হলেন শচীন টেন্ডুলকার      ● মুম্বাইয়ে ৩৩ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন অক্ষয় খান্না      ● বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী      ● পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে দুর্নীতি হবে না: প্রতিমন্ত্রী      ● রাজস্ব আদায়ে নতুন বিধান, অধ্যাদেশের খসড়া অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      
ভাতিজিকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম

বান্দরবান সদরের সুয়ালক এলাকায় চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফু নারগিছ সুলতানা কচি (৫২)-এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাইফা সুলতানা (৪) ওই এলাকার বাসিন্দা টিপু খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে শিশু তাইফাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরে বিকেলে বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় শিশুটির ফুফু নারগিছ সুলতানা কচির ঘরের ভেতর তাইফার নিথর দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নারগিছ সুলতানা কচির মানসিক ভারসাম্য নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, আটক নারগিছ সুলতানা কচি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close