সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা      ● ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ফের বাড়ল তেলের দাম      ● সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হার বাংলাদেশের      ● যুক্তরাষ্ট্রে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি, চাকরি গেল ইসি কর্মীর      ● চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ      ● ক্যান্টনমেন্টের সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে      ● একদিনে ১৬ জন আক্রান্ত হামে      ● বেশি রেড মিট খেলে বাড়তে পারে যে ক্যান্সারের ঝুঁকি      ● ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির      ● গাজা নিয়ে সিনেমা, নেতানিয়াহুর রোষে দুই ইসরায়েলি নির্মাতা      ● ১৮ দেশের বাজার ধরতে রপ্তানি কৌশল করছে সরকার      ● সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য      
অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রতিনিধি, পাবনা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম

পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।

রোববার দুপুরে একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। এছাড়া আরেকটি অভিযান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি পরিচালনা করেন।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, দুবলিয়া বাজারে সার ব্যবসায়ীরা সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানে মজুত থাকা ১৩০ বস্তা সার জব্দ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, একই বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউনে অবৈধভাবে মজুত থাকা ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার সরকারি মূল্যে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে, আবদুল মান্নানের কাছ থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close